৪ এপ্রিল ২০২৬

পলাশে "দুরন্ত পলাশ সংগঠন" আয়োজিত বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পলাশে "দুরন্ত পলাশ সংগঠন" আয়োজিত বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে সামাজিক সংগঠন "দুরন্ত পলাশ সংগঠন" আয়োজিত বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াশাল পৌরসভা অডিটরিয়াম চত্বরে ২০২১ ইংরেজী বর্ষের শেষ দিন শুক্রবার দিনব্যাপি এই চড়ুইভাতি অনুষ্ঠানে সংগঠনের তিনশত সদস্য ছাড়াও এলাকার শুধীজন ও রাজনৈতিক ব্যাক্তিবর্গের উপস্থিতে হয়ে উঠে আনন্দঘণ মিলনমেলা। অনুষ্ঠানস্থলে সকাল থেকে শুরু হয় বিনোদনমুলক বিভিন্ন খেলাধূলা। এতে অংশগ্রহন করেন সংগঠনের তরুন ও শিশুগণ। তাছাড়াও অংশ নেন সমবেত অবিভাবকবৃন্দ। দুপুরের খাবারের পর সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় গান-কবিতা ও নাচ। এতেও অংশ নেন দুরন্ত পলাশের তরুন সদস্যগন। তাছাড়া এসময় দুরন্ত পলাশের এই চড়ুইভাতি আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিনা আক্তার, ঘোড়াশাল পৌরসভা মেয়র আল্ মুজাহিদ তুষার, সংগঠক ও রাজনীতিবিদ জিয়াউর রহমান জয়, মঞ্জুর হোসেন খাঁন, কবি বোরহান মেহেদী সহ বিভিন্ন টিভি-প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী বৃন্দ। অনুষ্ঠানের শেষে চড়ুইভাতি অনুষ্ঠানে খেলাধূলা, নাচ, গান এবং কবিতা আবৃত্তিতে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন বিশেষ অতিথি ইজি ফ্যাসনের জ্যানারেল ম্যানেজার আমজাদ হোসেন চৌধূরী। এপর্যায়ে সংগঠনের সভাপতি তার বক্তব্যে সংগঠনের সদস্যদের স্বতফুর্ত্য উপস্থিতির জন্য সকলকে অশেষ ধন্যবাদ জানান।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি