পলাশে নদীতে নিখোঁজের ৪ ঘন্টা পর কিশোরের মরদেহ উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোরহান মেহেদী, পলাশ, নরসিংদী : নরসিংদীর পলাশে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে রায়হান মিয়া (১৪) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার চার ঘন্টা পর মরদেহ উদ্বার করেছে পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার শীতলক্ষ্যা নদীর ঘাটে এই ঘটনা ঘটে। নিখোঁজ রায়হান মিয়া পাশ্ববর্তী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নারগানা গ্রামের হুমায়ন মিয়ার ছেলে। সে পলাশ বাজার এলাকায় একটি পোশাক দোকানের কর্মচারী ছিল।
বিষয়টি বাংলাপ্রেসকে নিশ্চত করেন- পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম।
নিখোঁজের স্বজন ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা বাংলাপ্রেসকে জানায়, দুপুর দেড়টার দিকে রায়হান মিয়া তার দুই বন্ধু হাসিব, ও রাকিবকে নিয়ে নৌকা দিয়ে গোসলের উদ্দ্যেশে শীতলক্ষ্যা নদীর মাঝ পথে ঝাপ দেয়। পরে রাব্বি ও হাসিব সাতরিয়ে নদীর তীরে উঠতে পারলেও রায়হান পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবরিদল উদ্ধার অভিযান চালিয়ে প্রায় চার ঘন্টা উদ্বার অভিযান চালিয়ে রায়হানের মরদেহ উদ্বার করে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি