২২ জুলাই ২০২৬

পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম
পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী


বাংলাপ্রেস ডেস্ক: দেশের পোশাকশিল্পের বিকাশ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খাতের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি।

বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন। 

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

বৈঠকে বিজিএমইএ নেতারা পোশাক খাতের চলমান বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং শিল্পের বিকাশে কিছু স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রস্তাব উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে ব্যবসায়ী নেতাদের বক্তব্য শোনেন এবং যেসব সমস্যার দ্রুত সমাধান সম্ভব, সেগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে তাৎক্ষণিক নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ব্যবসায়ীদের সমস্যাগুলো নিরসনে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। এসবের অনেকগুলোই দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা হলেও যেসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব, সরকার তা করছে। তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে বাজেট প্রস্তুত থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে সরকার। এই উন্নয়নকাজ সম্পন্ন হলে জাতীয় অর্থনীতিতে আরও গতি সঞ্চারিত হবে।

পোশাক খাতের অগ্রযাত্রায় সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বিজিএমইএ নেতাদের জানান, ব্যবসায়ের সুপরিবেশ নিশ্চিতে যা করা প্রয়োজন, সরকার তার সবই করবে। বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বৈঠকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহাদী আমিন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেনসহ বিজিএমইএর পরিচালনা পর্ষদের সদস্য ও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি