পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
বাংলা প্রেস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১১:০০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় সংসদে পাস হয়েছে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬। এ বিল পাসের মধ্যদিয়ে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন। পরে সেটি কণ্ঠভোটে পাস হয়।
বিকেলে সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিরোধীদলীয় এমপিরা এতে না ভোট দেন। এর প্রতিক্রিয়ায় শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন। সংসদ অধিবেশনে বিরতির পর তারা আবার সংসদে ফেরেন।
এদিকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশের মধ্যে সংসদে ৭২টি বিল আকারে পাস হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
গণভবনের পেছনের মাঠে মিলল বিপুল বিস্ফোরক, এলাকা ঘিরে রেখেছে এসআরবি
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন কবির
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি