৩ এপ্রিল ২০২৬

প্রার্থিতা ফিরে পেতে হাসনাতের আসনের বিএনপি প্রার্থীর রিট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬, ১২:০৯ পিএম
প্রার্থিতা ফিরে পেতে হাসনাতের আসনের বিএনপি প্রার্থীর রিট

বাংলাপ্রেস ডেস্ক:   কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন। 

মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার (১৯ জানুয়ারি) এই রিট করেন তিনি।

এর আগে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। তবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

ঋণ খেলাপির তথ্য গোপন করার অভিযোগে শুনানি শেষে গত শনিবার (১৭ জানুয়ারি) মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

এদিকে একই আসনে হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর আবেদন শনিবার নির্বাচন কমিশন নামঞ্জুর করেছে। ফলে তার মনোনয়ন বৈধই থাকছে।

গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী।

এদিকে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপিই রয়েছেন। তার নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।

গত বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন। এ অবস্থায় আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই তার।

তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন। ফলে রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণ খেলাপি থেকে মুক্ত হবেন।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। অপরপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি