২২ মে ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ে নতুন সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১১:৩৩ পিএম
প্রাথমিক বিদ্যালয়ে নতুন সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব

এ প্রস্তাবের কথা সাংবাদিকদের জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বাংলাপ্রেস ডেস্ক:   প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। তাদের প্রস্তাবনা অনুযায়ী, এসব শিক্ষক নিয়োগ দেবে সংস্কৃতি মন্ত্রণালয় এবং বেতন দেবে শিক্ষা মন্ত্রণালয়। 

মঙ্গলবার (৩১ মার্চ) এ প্রস্তাবের কথা সাংবাদিকদের জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

গত বছরের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। 

এতে অন্যান্য বিষয়বস্তুর পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল। তবে বিভিন্ন পক্ষের দাবির প্রেক্ষিতে নভেম্বরে আরেকটি গেজেটে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেয় অন্তর্বর্তী সরকার।

সংস্কৃতিমন্ত্রী বলেন, প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। প্রস্তাবে বলা হয়েছে, সংগীত শিক্ষক নির্বাচিত করবে সংস্কৃতি মন্ত্রণালয়ে, আর বেতন-ভাতা দেবে শিক্ষা মন্ত্রণালয়। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি