১৬ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসীদের বৈধ কাগজপত্র সঙ্গে রাখার অনুরোধ হাইকমিশনের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম
প্রবাসীদের বৈধ কাগজপত্র সঙ্গে রাখার অনুরোধ হাইকমিশনের

বাংলাপ্রেস ডেস্ক:  মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের দেশব্যাপী চলমান অভিযানের মধ্যে কুয়ালালামপুরের ই-এসকেএল ভবনসংলগ্ন এলাকা ও ভবনের নিচতলায় অবস্থানরত কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় ইমিগ্রেশন কর্মকর্তারা সেবা প্রত্যাশী বাংলাদেশীদের পাসপোর্ট এনরোলমেন্ট-সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেখতে চান। প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় প্রবাসীদের মধ্যে যেন অযথা উদ্বেগ তৈরি না হয়, সে জন্য দাপ্তরিক কাজে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশন আরো জানিয়েছে, বিষয়টি নিয়ে মালয়েশিয়ার সরকারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে।

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের বৈধ কাগজপত্র সঙ্গে রেখে সতর্কতার সঙ্গে চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি