৩ এপ্রিল ২০২৬

প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগে গার্মেন্টস ব্যবসায়ী কারাগারে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগে গার্মেন্টস ব্যবসায়ী কারাগারে

মেহেরপুর থেকে সংবাদদাতা : মেহেরপুরের গাংনীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগে দেলোয়ার হোসেন লাল্টু নামের এক গার্মেন্টস ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(০২-০৫-১৯) দুপুরে স্থানীয় লোকজনের সহায়তায় গাংনী থানার এস আই ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে লাল্টুকে গ্রেফতার করে। লাল্টু চৌগাছা গ্রামের মজনুর রহমানের ছেলে ও গাংনী বাজারের কাথুলীমোড় সংলগ্ন আন কমন গার্মেন্টসের স্বত্ত্বাধিকারী।

তাকে শুক্রবার(০৩-০৫-১৯)সকালে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে মেহেরপুর সিভিল সার্জনের কার্যালয়ে।

জানাগেছে, মালদ্বীপ প্রবাসীর স্ত্রী আন কমন গার্মেন্টসে কেনাকাটা করতে আসলে ভালো পোশাক দেখানোর কথা বলে কাপড়ের গুদাম ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষন করে। এসময় স্থানীয় লোকজন গুদামের সাটার বন্ধ করে পুলিশে খবর দিলে পুলিশ সেখান থেকে ধর্ষককে গ্রেফতার ও ধর্ষিতাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান ধর্ষিতার এজাহারের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে ঐ মামলায় আন কমন গার্মেন্টসের স্বত্ত্বাধিকারী দেলোয়ার হোসেন লাল্টুকে গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি