প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ কয়েকটি জায়গায় সব ধরনের মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১২ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান বিচারপতির বাসভবন ছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান গেট, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
এ বিষয়ে ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর- III/৭৬) এর ২৯ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী শনিবার (১৪ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লেখিত এলাকাগুলোয় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।
এছাড়াও গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্যও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত ৮ জুন এক গণবিজ্ঞপ্তিতে সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাসহ আশপাশের কিছু এলাকায় সব ধরনের মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল ডিএমপি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করতে চায় ইসি
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি