৩ এপ্রিল ২০২৬

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৫৮ পিএম
প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

বাংলাপ্রেস ডেস্ক:   প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফুলের তোড়াটি পৌঁছে দেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব ও সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধান উপদেষ্টার কাছে ফুলের তোড়াটি পৌঁছে দেন।

শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর এটিই ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের প্রথম সাক্ষাৎ।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি