প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব নিলেন ছালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব রুমন
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী)। বুধবার সচিব পদমর্যাদায় তার চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একইসঙ্গে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হয়েছেন আতিকুর রহমান রুমন, যিনি দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশকের দায়িত্বে রয়েছেন।
আবু আবদুল্লাহ এম ছালেহ পরিচিত ছালেহ শিবলী নামে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময়ও তারেক রহমানের প্রেস সচিব ছিলেন তিনি।
চার দলীয় জোট সরকারের সময়ে কলকাতা উপ-হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন শিবলী।
তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলা বাজার পত্রিকা, বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে ছিলেন। এছাড়াও শিবলী ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু