৮ নভেম্বর ২০২৬

প্রথাগত কূটনীতিতে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়: শামা ওবায়েদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম
প্রথাগত কূটনীতিতে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়: শামা ওবায়েদ


বাংলাপ্রেস ডেস্ক:রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর প্রেশার ক্রিয়েট করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, প্রথাগত কূটনৈতিক তৎপরতা দিয়ে রো‌হিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা একটি রাজনৈতিক সমস্যা। নরমাল চ্যানেলে সবসময় এই কাজটা হবে বা সাধিত হবে সেটাও মনে করাটা নাইভ (অবুঝের মতো) হবে। মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গেও সরকার যোগাযোগ করছে বলে জানান তিনি।

মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা মিয়ানমার সরকারের সাথেও কথা বলছি, আরাকান আর্মির সাথেও আমরা যোগাযোগ স্থাপন করছি এবং কথা বলছি। বিকজ দ্যা রিয়েলিটি ইজ ইন্টারন্যাশনাল কমিউনিটিও বুঝে মিয়ানমারের ভেতরে রাজনৈতিক যে অবস্থা, এই অবস্থাটা ইজ ভেরি ভোলেটাইল।

প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মধ্যে প্রতিবছর বিপুলসংখ্যক নতুন শিশুর জন্ম এবং পর্যাপ্ত তহবিলের অভাবে পরিস্থিতি দিন দিন আরও জটিল রূপ নিচ্ছে উল্লেখ করেন তিনি। বলেন, বাংলাদেশের ঐক্যবদ্ধভাবে কোনো কিছু করতে হলে সব রাজনৈতিক দল মিলে প্রথমেই আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে হবে, প্রেশার দিতে হবে যে, আন্তর্জাতিক সম্প্রদায় যেন মিয়ানমারে প্রত্যেকটি আলাদা আলাদা স্টেকহোল্ডারকে তারা প্রেশার ক্রিয়েট করে টু হ্যাভ এ কনসেনশাস।

সংকট সমাধানে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের স্বদেশে সম্মানজনক, নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, রাখাইনে সহিংসতা বন্ধ এবং অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি