৮ নভেম্বর ২০২৬

রাজধানীতে স্কুলবাসে আগুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪০ এএম
রাজধানীতে স্কুলবাসে আগুন


বাংলাপ্রেস ডেস্ক:গতকালের ন্যায় আজও রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় নতুনবাজার ১০০ ফিট রোডের ভাটারা থানার কিছুটা সামনে বাসটিতে আগুন দেয়া হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ভাটারা এলাকায় দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে হঠাৎ আগুন দেখা যায়। ওই সময় মুহূর্তেই আগুন বাসে ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।


এর আগে গতকাল শনিবার (৭ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে এবং মধ্যরাতের দিকে মহাখালীতে পার্কিং করা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ওইদিন রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন দেখা যায়। ওই সময় দ্রুত চালক ও হেলপার বাসের সিটগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বাসটি নিরাপদে সরিয়ে নেয়।

অন্যদিকে শনিবার রাত ১টার দিকে মহাখালী বাস টার্মিনালের পেছনের দিকে পার্কিং করা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ছাড়াও একই দিন রাজধানীর বনানী ও মহাখালী এলাকার সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। সং

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি