৩ এপ্রিল ২০২৬

পুলিশ দেখে ছদ্মবেশে মাহফিল ছেড়ে চলে যান তাহেরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পুলিশ দেখে ছদ্মবেশে মাহফিল ছেড়ে চলে যান তাহেরী
বাংলাপ্রেস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মাহফিলে মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীকে পুলিশ সদস্যরা গ্রেপ্তার করতে গেলে ভক্তরা হামলা চালায়। এসময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ছদ্মবেশে মাহফিল ছেড়ে চলে যান তাহেরী। এদিকে পুলিশ জানায়, এসময় তাহেরীর ভক্তরা ৩টি গাড়ি ভাঙচুর করে। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে জেলার বিজয়নগর উপজেলার নাজিরাবাড়ী গ্রামে মাহফিল থেকে তাহেরিকে গ্রেপ্তার করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) বিজয়নগর উপজেলার নাজিরাবাড়ী গ্রামে আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামে একটি স্থানীয় সংগঠনের আয়োজনে মাহফিলে গিয়াস উদ্দিন তাহেরী উপস্থিত হন। তবে মাহফিলে কোনো অনুমতি না থাকায় খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশের প্রতিনিধি দল সেখানে উপস্থিত হয়। এতে উত্তপ্ত হয়ে ওঠে মাহফিলের পরিবেশ। এ সময় গিয়াস উদ্দিন তাহেরীকে তার ভক্তরা পাশের একটি বাড়িতে নিয়ে যান। পরে তিনি বাড়ির পেছনের বিল দিয়ে ছদ্মবেশে চলে যান। মাহফিলে উপস্থিত উত্তেজিত জনতা পুলিশের ব্যবহৃত তিনটি গাড়ির গ্লাস ভাঙচুর করে। এ ঘটনায় এসআই ফারুক আহমেদ, এএসআই প্রদীপ দাসসহ ছয়জন পুলিশ আহত হয়েছেন। পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও পরিবেশ অস্থিতিশীল করার অপরাধে ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত ১২ ডিসেম্বর আখাউড়ার একটি মাহফিলে পুলিশের ওপর হামলার পর ১৩ ডিসেম্বর আখাউড়া থানায় এসআই বাবুল বাদী হয়ে গিয়াস উদ্দিন তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নামে একটি মামলা করেছেন। এছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে সেই মামলায়। বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী জানান, নাজিরাবাড়ীর মাহফিলের অনুমতি ছিল না। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর উপস্থিত মানুষের মধ্যে তাহেরীকে গ্রেপ্তার আতঙ্ক দেখা দেয়। কিছু উচ্ছৃঙ্খল জনতা পুলিশের ব্যবহৃত গাড়িতে হামলা চালিয়ে তিনটি গাড়ি ভাঙচুর করে। পুলিশের কাজে বাধা ও পরিবেশ অস্থিতিশীল করার অপরাধে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। বিজয়নগর থেকে আটককৃতরা হলেন- উপজেলার চর ইসলামপুর মধ্যপাড়ার মন মিয়ার ছেলে ওমর আলী (২৯), একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে হাকিম মিয়া (৩৭), মৃত আব্দুল কাশেমের ছেলে সেলিম মিয়া (২৪), নাজিরাবাড়ীর রমজান মিয়ার ছেলে শাহানুর (৩৫), একই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মিজান মিয়া ও ছতরপুর গ্রামের সেন্ট মিয়ার ছেলে মোশাররফ মিয়া। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি