পুতুলের অপসারণ চেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আবেদন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের জরুরি অপসারণ চেয়ে একটি পিটিশন ক্যাম্পেইন চালু হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) রাত পর্যন্ত প্রায় ছয় হাজারেরও বেশি মানুষ পিটিশনে সাইন করেছেন।
গত ১৩ জানুয়ারি পিটিশন প্ল্যাটফর্ম চেঞ্জ.ওআরজিতে পিটিশন ক্যাম্পেইনটি চালু করে অ্যাক্ট নাও বাংলাদেশ। পিটিশনের কারণ বর্ণনা করে প্ল্যাটফর্মটি লিখেছে, ‘আমরা নিম্নস্বাক্ষরকারীরা ডব্লিউএইচও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে সায়মা ওয়াজেদ পুতুলকে জরুরি পুনর্মূল্যায়ন এবং অপসারণের আহ্বান জানাচ্ছি।’
‘তার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতির প্রতি তার প্রকাশ্য সমর্থন নিয়ে গভীর উদ্বেগের প্রেক্ষিতে এই অনুরোধ জানানো হচ্ছে। হাসিনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত যা ডব্লিউএইচওর নীতির সঙ্গে স্বার্থের গভীর সংঘাত তৈরি করে।’
এতে আরও উল্লেখ করা হয়, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল। বিশেষ করে ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহের সময়। শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর সরকারের সহিংস দমনের ফলে অসংখ্য আহত ও মৃত্যু ঘটে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়।’
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা চলছে : রেলমন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়ন শেষ পর্যায়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস