৪ এপ্রিল ২০২৬

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ করেছে। বিএফআইইউ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১) (গ) ধারার আওতায় সূচনা ফাউন্ডেশনের সকল হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। একইসাথে ৩০ দিনের জন্য সূচনা ফাউন্ডেশনের সকল লেনদেন স্থগিত করার নির্দেশ দিয়েছে। প্রয়োজন হলে এই স্থগিতাদেশ আরও বাড়ানো হতে পারে বলে নির্দেশে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সূচনা ফাউন্ডেশনের নামে পরিচালিত সমস্ত হিসাবের তথ্যাদি (হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি ফর্ম, হালনাগাদ লেনদেন বিবরণী) আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, এসব হিসাবের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর বিধি ২৬(২) প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। সূচনা ফাউন্ডেশন মানসিক অক্ষমতা, স্নায়বিক অক্ষমতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা সমাধানে কাজ করে। ফাউন্ডেশনের ট্রাস্টির মধ্যে সায়মা ওয়াজেদ পুতুল, মুজহারুল মান্নান এবং জয়ন বারী রিজভী রয়েছেন। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি