পূর্বধলায় কংস নদ থেকে অজ্ঞাত ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ প্রতিনিধি: পূর্বধলায় কংস নদ থেকে অজ্ঞাত এক ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ।
শনিবর ( ১৫ জুলাই ) দুপুর আড়াইটার সময় উপজেলার হোগলা ইউনিয়নের পাটরা দামপাড়া উচ্চ বিদ্যালয়ের সাথে কংস নদ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানাযায় শনিবার দুপুরের পর স্থানীয় লোকজন উপজেলার হোগলা ইউনিয়নের পাটরা দামপাড়া উচ্চ বিদ্যারয়ের সাথে কংস নদে এক ব্যাক্তির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যাক্তির লাশ উদ্ধার করে।
পূর্বধলা থানার ওসি মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশটি উদ্ধার করে সোরতহাল রির্পোট তেরী করে লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশটি পচেগলে বিকৃত হয়ে গেছে। অজ্ঞাত লাশটির আনুমানিক বয়স হবে ৩৫ বছর। ধারনা করা হচ্ছে উজানের পানির সাথে লাশটি ভেসে আসতে পারে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি