রাইসির জীবিত ফিরে আসার প্রত্যাশায় দোয়া করলেন দেশটির সর্বোচ্চ নেতা খামেনি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনার শিকার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জীবিত ফিরে আসার প্রত্যাশায় দোয়া করলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
হেলিকপ্টার দুর্ঘটনার পর খামেনি রাইসির পরিবার এবং ইসলামিক রেভুলেশন গার্ড কর্পসের সঙ্গে সাক্ষাত করেছেন। এ সময় তিনি বলেন, প্রেসিডেন্ট রাইসি আমাদের মাঝে ফিরে আসুক সর্বশক্তিমান আল্লাহর কাছে সেই দোয়া করি।
তিনি আরও বলেন, ইরানিদের শান্ত থাকার পাশাপাশি আত্মবিশ্বাসী হওয়া উচিত। কারণে দেশের প্রত্যাহিক কাজে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হবে না।
খামেনি বলেন, ইরানিদের উদ্বিগ্ন হওয়া উচিত নয়। দেশ পরিচালনায় কোনো ধরনের সমস্যা হবে না।
রোববার (১৯ মে) সকালে প্রেসিডেন্ট রাইসি আজারবাইজান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে তাকে বহনকারী হেলিকপ্টারটি ভারজাকান অঞ্চলে অবতরণ করার সময় বিধ্বস্ত হয়। তাদের উদ্ধারে ওই এলাকায় বহু উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।
উদ্ধারকাজ চলমান রয়েছে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাদের বেগ পেতে হচ্ছে। সূত্র: ইরনা
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
২০ বছরের ডাক্তারি ছেড়ে রুটি বিক্রির ব্যবসায়, এখন সুখী সেই নারী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
বাংলাদেশসহ আরও ১৯টি দেশের বিশেষায়িত ওষুধের ওপর শুল্ক মওকুফ করল যুক্তরাষ্ট্র।
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি