রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল সোয়া ৪টার দিকে বনানীর কড়াইল বস্তি বউবাজার এলাকায় একটি অগ্নিকান্ডের সংবাদ পাওয়া যায়। সেখানে ৭ ইউনিট পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি