১৬ অক্টোবর ২০২৬

রাজধানীর সড়কে সাতসকালে প্রাণ গেল দুই নারীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পিএম
রাজধানীর সড়কে সাতসকালে প্রাণ গেল দুই নারীর

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা নারী নিহত হন। এ সময় গুরুতর আহত মুক্তা (৪০) নামে আরেক নারীকে মোহাম্মদপুর থানা-পুলিশ উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

নিহত দুই নারীর মরদেহ শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি