২৩ মে ২০২৬

রাজধানীতে ফিরছে মানুষ, বাস-ট্রেন-লঞ্চে ভিড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রাজধানীতে ফিরছে মানুষ, বাস-ট্রেন-লঞ্চে ভিড়
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হয় গত ৫ জুন। টানা ১০ দিনের ছুটি শেষ হবে ১৪ জুন। তবে শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে এর আগেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এদিকে সড়ক-মহাসড়কে নেই তেমন কোনো যানজটের দুর্ভোগ। বাস, ট্রেন ও লঞ্চ প্রতিটি গণপরিবহনেই যাত্রী বোঝাই করে রাজধানীতে প্রবেশ করতে দেখা গেছে। অন্যদিকে, ঈদের পঞ্চম দিন পরেও ঢাকা ছাড়তে দেখা গেছে অনেকেই। যারা ঈদের আগে গ্রামে যেতে পারেননি। তাদের গ্রামে আত্মীয়-স্বজনের বাড়ি বেড়াতে যেতে দেখা গেছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদ শেষে গ্রাম থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। তাই ঈদের তিন দিন পর বুধবার রাজধানীর বিভিন্ন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ছিল ঢাকামুখী মানুষের ভিড়। তবে যানবাহনের অতিরিক্ত ভিড় না থাকায় স্বস্তিতেই ঢাকা ফিরতে দেখা গেছে তাদের। এ ছাড়া ঢাকার প্রবেশমুখ গাবতলী, আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ী চৌরাস্তা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও যান চলাচল ছিল স্বাভাবিক। তবে এবার ঈদ পরবর্তী ছুটি লম্বা হওয়ায় এখনো চাপ বাড়েনি। সড়কপথে তেমন যানজট না থাকায় দূরপাল্লার বাসগুলো সময়মতোই টার্মিনালে পৌঁছাতে দেখা গেছে। আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে এক যাত্রী বগুড়া থেকে নামার পর জানান, ভাবছিলাম যাওয়ার সময় যেমন ভোগান্তি হয়েছিল, ফেরার সময় হয়তো তার কিছুটা হলেও কম হবে। কিন্তু সব কিছু খুব স্বাভাবিক ছিল। এমনকি আমাদের বাসটা নির্ধারিত সময়ের আগেই ঢাকায় এসে গেছে। পুরো পথে কোথাও কোনো যানজট চোখে পড়েনি। মাত্র চার ঘণ্টায় ঢাকায় পৌঁছালাম। ভালো লাগছে কারণ কোন যানজট পাইনি। রফিকুল আমিন নামে বেসরকারি এক চাকরিজীবী বলেন, ঈদের আগে গত ৪ জুন বাড়ি গিয়েছিলাম। ঈদ শেষে আজ (বুধবার) ভোরে নাটোর থেকে রওনা দিয়ে সাড়ে চার ঘণ্টায় পৌঁছেছি। গাবতলী বাসস্ট্যান্ডে এক পরিবহনের চালক জানান, যশোর থেকে সকাল ৬টায় রওনা দিয়ে মাত্র সাড়ে পাঁচ ঘণ্টায় পৌঁছালাম। মহাসড়কের কোথাও কোন যানজট নেই। অন্যদিকে, যারা ঈদের আগে গ্রামে যেতে পারেননি। তাদের আজও লঞ্চঘাট এবং রেলস্টেশনে রাজধানী ছাড়তে দেখা গেছে [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি