৩ এপ্রিল ২০২৬

রাজনৈতিক সরকারের অনেক প্রতিবন্ধকতা রয়েছে: আসিফ মাহমুদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রাজনৈতিক সরকারের অনেক প্রতিবন্ধকতা রয়েছে: আসিফ মাহমুদ
বাংলাপ্রেস ডেস্ক: জনৈতিক সরকারের অনেক প্রতিবন্ধকতা রয়েছে দাবি করে দেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের বেশি সুযোগ রয়েছে বলে জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর কাহারোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশে এলজিআরডি উপদেষ্টা বলেন, ‘নির্বাচন নিয়ে অধৈর্য না হয়ে সংস্কার কাজে সহযোগিতা করুন। রাজনৈতিক সরকারের অনেক প্রতিবন্ধকতা রয়েছে, সেই জায়গা থেকে বর্তমান সরকারের সুযোগ রয়েছে সংস্কার করার। রাজনৈতিক দলের বাইরে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এই সরকারের প্রধান অগ্রাধিকার। ’ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘বিগত সরকারের আমলে বিশেষ এলাকাভিত্তিক উন্নয়ন হয়েছে, অবহেলিত ছিল উত্তরবঙ্গের রংপুর অঞ্চল। এখন থেকে উত্তরবঙ্গ আর অবহেলিত হওয়ার সুযোগ নেই। এই অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্যই আমার এই সফর।’ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলে দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) রফিকুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) নাজমুল হাসান, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম প্রমুখ। পরে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি