৩ এপ্রিল ২০২৬

রাজশাহীতে হাসপাতাল থেকে তুলে নিয়ে কিশোরকে কুপিয়ে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাজশাহীতে হাসপাতাল থেকে তুলে নিয়ে কিশোরকে কুপিয়ে হত্যা
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী থেকে: রাজশাহীতে হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে সানি (১৭) নামের কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯ টার দিকে নগরের হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানি (১৭) রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রফিকুল ইসলাম পাখির ছোট ছেলে। সানি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাড়ি নগরের বোয়ালিয়া থানার দড়িখরবনা এলাকায়। পুলিশ ও নিহত কিশোরের পরিবার সূত্রে জানা গেছে, রাতে আহত এক বন্ধুকে হাসপাতালে দেখতে যায় সানি। এ সময় কয়েকজন যুবক হাসপাতাল থেকে তাকে জোড় করে তুলে নিয়ে যায়। পরে তারা তাকে হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রাস্তার পাশে ড্রেনে ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে সানিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, খবর পেয়ে হাসপাতালে ছুটে যান নিহতের পরিবারের সদস্যরা। তাদের আহাজারি-আর্তনাদে ভারি হয়ে উঠে হাসপাতালের বাতাস। নিহত সানির বাবা পাখি কাঁদতে কাঁদতে বলেন, আজ তার ছোট ছেলে সানির জন্মদিন। তার ছেলে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বন্যার কারণে তাদের পরীক্ষা পিছিয়ে গেছে। খেলতে গিয়ে তার এক বন্ধু আহত হয়। তাকে দেখতে সে হাসপাতালে আসে। তিনি আরও বলেন, হেতেমখাঁ সবজিপাড়া এলাকার বিএনপি নেতা দিতির ছেলে আন্নাফ দলবল নিয়ে গিয়ে সানিকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যায়। এরপর তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বোয়ালিয়া থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, পুর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত সানির লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য রামেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশী অভিযান শুরু হয়েছে। আশা করছি দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে বলেও জানান ওসি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি