রামগোপালপুরে সোমনাথ সাহার পথসভা অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিলীপ কুমার দাস,ময়মনসিংহ প্রতিনিধি: দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কায় ভোট দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। ময়মনসিংহের গৌরীপুরে শেখ হাসিনার উন্নয়নের কথা হাটসভায় তুলে ধরেন প্রধান অতিথি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতিকে এমপি মনোনয়ন প্রত্যাশী সোমনাথ সাহা।
সোমবার সন্ধ্যার পর উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ড বাজারে সাবেক জেলা পরিষদ সদস্য ও ময়মনসিংহ উত্তর সমবায় কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান এইচ এম খায়রুল বাসারের আয়োজনে এ হাটসভা অনুষ্ঠিত হয়েছে।
রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমীন জনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সোমনাথ সাহা শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। এসময় উপজেলার বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ-মেরামত, মসজিদ, মন্দির উন্নয়ন, এলাকায় এলাকায় পাঠাগার স্থাপনসহ স্থানীয় সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
ইতিমধ্যে তিনি এ উপজেলার বিভিন্ন স্থানে পথসভা, হাটসভা, প্রচারসভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সরকারের উন্নয়ন প্রচারণা করছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি