২৫ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত: নাহিদ ইসলাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম
রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত: নাহিদ ইসলাম

বাংলাপ্রেস ডেস্ক: রাষ্ট্রপতি যদি সংবিধানবিরোধী কাজ করে থাকে, তাহলে সেই রাষ্ট্রপতির শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় এনসিপি আয়োজিত দেশব্যাপী জুলাই পদযাত্রা ও পথসভা কর্মসূচির অংশ হিসেবে এক পথসভায় এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলছেন, যে রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেই আদেশটি অবৈধ, রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করছে। তাহলে রাষ্ট্রপতি যদি সংবিধানবিরোধী কাজ করে থাকে, তাহলে সেই রাষ্ট্রপতির শাস্তি হওয়া উচিত। আমরা দেখবো বিএনপি সরকার কোনো শাস্তির ব্যবস্থা করে কি না। আর যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে ধরে নিতে হবে যে গণভোটের আদেশ দিয়ে রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কোনো কাজ করেননি।

তিনি বলেন, এই সরকার যদি প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, তাহলে তা জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ ও গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে প্রতারণার শামিল হবে। একই সঙ্গে অর্থনৈতিক খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব হবে না। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও অত্যন্ত নাজুক। এখনো সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো ঠিক করা যায়নি।

তিনি আরও বলেন, পুলিশের সঙ্গে জনগণের একটা দূরত্ব তৈরি হয়েছে, ছাত্রদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেটাকে নিরসন করতে হলে, পুলিশকে শক্তিশালী করতে হলে পুলিশ কমিশন লাগবে, পুলিশ সংস্কার করা লাগবে।

এছাড়াও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবরকে উদ্দেশ্য করে তিনি বলেন, উনি বাংলাদেশের অতি সুপরিচিত একজন ব্যক্তিত্ব এবং আমরা আশা করব উনি জনগণের ভোট পেয়ে যে সংসদে গিয়েছেন, সংসদে আপনাদের কথা যথাযথভাবে তুলে ধরবেন।

বাবর যেভাবে জুলাই গণঅভ্যুত্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, আমরাও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু আমাদের দুঃখ লাগে যখন উনি যেই দল করেন, এখন যারা ক্ষমতায় আছে, তারেক রহমানের সরকার। যেই তারেক রহমান লন্ডনে ছিলেন, দেশেই থাকতে পারেন নাই উনি। তিনি দেশে আসলেন, ক্ষমতায় এলেন কিসের মাধ্যমে? এই যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে। এই যে ছাত্ররা ঢাকা শহরসহ সারা বাংলাদেশে আন্দোলন করল, এটার কারণে।

কিন্তু তার দলের বিভিন্ন নেতারা আমরা দেখি জুলাই আন্দোলনের বিরুদ্ধে নানা ধরনের কথা বলে। জুলাই আন্দোলনের প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করে না এবং এই জুলাই অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল যে দেশটা সংস্কার হবে, দেশটা পরিবর্তন হবে। হাসিনা যেভাবে দেশটা চালিয়েছে, আমরা আর কাউকে সেভাবে দেশটা চালাতে দেব না।

কোনো সংস্কারই যদি না হয়, দেশ পরিবর্তন হবে না। আমরা আশা করবো যে অতি দ্রুতই তারেক রহমানের সরকার তাদের ভুল বুঝতে পারবে এবং গণভোটের ১০০ শতাংশ রায় মেনে নিবে।

এদিন এনসিপির খালিয়াজুড়ি উপজেলার আহ্বায়ক মুশফিকুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় এনসিপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি