৩ এপ্রিল ২০২৬

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ এএম
রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের


বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন এবং পরবর্তীতে গ্রেফতারের দাবি জানিয়েছেন। চব্বিশের জুলাই গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেওয়ার দায়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে তিনি এই দাবি তোলেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার ওপর চালানো নজিরবিহীন গণহত্যা ঠেকাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কোনো কার্যকর ভূমিকা পালন করেননি। এই গণহত্যার দায় রাষ্ট্রপতি কোনোভাবেই এড়াতে পারেন না।

তিনি বলেন, আসন্ন সংসদ অধিবেশনের প্রথমভাগেই তাকে অভিশংসন করতে হবে। অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

পিলখানা ট্র্যাজেডি প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করা এবং দেশে ফ্যাসিবাদ কায়েমের একটি সুগভীর ব্লুপ্রিন্ট। এই নীলনকশা আওয়ামী লীগ বাস্তবায়ন করেছিল এবং এতে পার্শ্ববর্তী দেশ ভারতের সমর্থন ছিল।

নাহিদ ইসলাম আরও বলেন, দীর্ঘ সময় পার হলেও পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি এবং পুরো ঘটনাটি এখনো জাতির সামনে রহস্যময় হয়ে আছে। তিনি পূর্ববর্তী তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ঘটনার স্বচ্ছ ও প্রকৃত বিচার কামনা করেন।

এদিন বিকেলে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বনানী সামরিক কবরস্থানে শহিদদের পুষ্পস্তবক অর্পণ ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি