৩ এপ্রিল ২০২৬

রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে যাচ্ছেন না সমন্বয়করা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে যাচ্ছেন না সমন্বয়করা
  বাংলাপ্রেস ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তা প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিবছর বিজয় দিবসে গণমান্য ব্যক্তিরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে থাকেন, কিন্তু এবারের অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় সদস্যদের অনেকেই আমন্ত্রণ গ্রহণ করেননি। একাধিক সমন্বয়ক এই তথ্য নিশ্চিত করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সমন্বয়ক ইব্রাহিম নিরব সোমবার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটায় ফেসবুক পোস্টে রাষ্ট্রপতির আমন্ত্রণ কার্ডের ছবি শেয়ার করে লেখেন, ‘ফ্যাসিস্টের দালাল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই। তার হাতেও আমার ভাইদের তাজা রক্ত লেগে আছে। তার দাওয়াতে বঙ্গভবন যাওয়ার প্রশ্নই আসে না। বিজয় দিবসে চুপ্পুর দাওয়াত প্রত্যাখ্যান করলাম।’ এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতা, মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরই মধ্যে এ বিষয়ে বিবৃতি দিয়েছে। সংগঠনটির সেল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাহিদ আহসান পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘‘মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আমন্ত্রণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গ্রহণ করছে না। সংগঠনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কোনো নেতাকর্মী আজ বঙ্গভবনে বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশ নেবেন না।’’ এতে আরও বলা হয়, ‘‘মহান বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিনে ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে অংশগ্রহণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি