২৪ অক্টোবর ২০২৬

রাশিয়ায় ট্রেনের ধাক্কায় মিনিবাসের ছয় যাত্রী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩০ পিএম
রাশিয়ায় ট্রেনের ধাক্কায় মিনিবাসের ছয় যাত্রী নিহত

ছবি: রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলীয় একটি স্বায়ত্তশাসিত অঞ্চলে শনিবার ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী মিনিবাসের ছয়জন যাত্রী নিহত এবং একজন আহত হয়েছেন। স্থানীয় রেল কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার স্থানীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মিনিবাসটি সিগন্যাল অমান্য করে লেভেল ক্রসিং পেরিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাক্কা লাগে ব্লাগোভেশচেনস্ক শহরগামী ট্রেনের সঙ্গে। নিহত সকলে মিনিবাসের যাত্রী। দুর্ঘটনায় ট্রেনের যাত্রী বা কর্মীরা হতাহত হয়নি। এছাড়া ট্রেনটিও লাইনচ্যুত হয়নি। দুর্ঘটনার ৩৭ মিনিট পর পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়।

আঞ্চলিক প্রসিকিউটরদের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া জানিয়েছে, মিনিবাসের সকল যাত্রীই বিদেশী নাগরিক। তবে তারা ঠিক কোন দেশের নাগরিক, সেটি স্পষ্ট করে এখনো জানানো হয়নি। সূত্র: সিনহুয়া, রয়টার্স
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি