রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাশিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার রাজধানী মস্কোর ৬০ কিলোমিটার দূরের কোলোমেনস্কি বিভাগে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে শুধুমাত্র তিনজন পাইলট ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন। খবর এপির।
জানা গেছে, রাশিয়ার তৈরি সুপারজেট ১০০ নামের এই বিমানটি ৮৭ থেকে ৯৮ জন যাত্রী বহন করতে পারে। তবে দুর্ঘটনা কবলিত বিমানটিতে কোনো সাধারণ যাত্রী ছিলেন না। বিমানটিতে পূর্ব নির্ধারিত কিছু মেরামতের কাজ করা হয়। এরপর এটি আজ শুক্রবার (১২ জুলাই) পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে উড্ডয়ন করে। আকাশে উড়াল দেওয়ার এক ঘণ্টার কিছু সময় পর এটি একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়। ওই সময় বিমানটি মস্কোর ভুকোভো বিমাবন্দরে যাচ্ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। বিধ্বস্তের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে প্রকৃত কারণ জানাবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
২০ বছরের ডাক্তারি ছেড়ে রুটি বিক্রির ব্যবসায়, এখন সুখী সেই নারী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
বাংলাদেশসহ আরও ১৯টি দেশের বিশেষায়িত ওষুধের ওপর শুল্ক মওকুফ করল যুক্তরাষ্ট্র।
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি