৫ আগস্ট ২০২৬

রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী সেই বৃদ্ধা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:৩৪ এএম
রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী সেই বৃদ্ধা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

বাংলাপ্রেস ডেস্ক:নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১০ জুলাই) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
র‍্যাব জানায়, নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে এ বিষয়ে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
এর আগে নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হন বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। পরবর্তীতে তার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে র‍্যাব।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি