৪ এপ্রিল ২০২৬

রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়াল, রেমিট্যান্সে ৫১.৭% প্রবৃদ্ধি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১১:৫৯ পিএম
রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়াল, রেমিট্যান্সে ৫১.৭% প্রবৃদ্ধি

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৯ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অপরদিকে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাসের প্রথম ১০ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ৫১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৭৩৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৫ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ মার্চ পর্যন্ত প্রবাসীরা ২৪ হাজার ১৯১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৯ হাজার ৬৩৫ মিলিয়ন মার্কিন ডলার।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি