১১ অক্টোবর ২০২৬

রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলারে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম
রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলারে

বাংলাপ্রেস ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৬ দশমিক ২১ বিলিয়ন (তিন হাজার ৬২১ কোটি ৩২ লাখ) ডলারে দাঁড়িয়েছে। এটি বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪০ বিলিয়ন (তিন হাজার ১৪০ কোটি ৩৬ লাখ) ডলারে।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, গত ৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। গত ৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার। গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ২৯ বিলিয়ন ডলার। গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩২ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ২৭ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

এরও আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) চলতি বছরের জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল ১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছিল। সেই কারণে গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ হয়েছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী হয়েছিল ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৭ দশমিক ৪০ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩২ দশমিক ৪৯ বিলিয়ন ডলার।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি