২১ জুলাই ২০২৬

রিজার্ভ বেড়ে ফের ৩২ বিলিয়ন ডলার অতিক্রম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম
রিজার্ভ বেড়ে ফের ৩২ বিলিয়ন ডলার অতিক্রম

বাংলাপ্রেস ডেস্ক:  দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ বেড়ে ফের ৩২ বিলিয়ন ডলারের ঘরে উঠেছে। রোববার দিন শেষে রিজার্ভ ছিল ৩২ দশমিক ০২ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলার। একই সঙ্গে গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। 

চলতি মাসের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের ঘরে নেমে গিয়েছিল।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ধরে রাখার পাশাপাশি পরিমাণ বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।

 এ কারণে বাজার থেকে যেমন ডলার কিনছে, তেমনি বৈদেশিক ঋণের অর্থও ছাড় করার পদক্ষেপ নিয়েছে। ফলে রিজার্ভ বাড়ছে। বড় বড় দায় শোধের পর রিজার্ভ কমলেও পরবর্তীতে তা বেড়ে আগের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।

এছাড়া রিজার্ভ বাড়ানোর পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও বৈদেশিক ঋণের অর্থ ছাড় একটি বড় ভূমিকা রাখছে। আমদানি ব্যয়ও নিয়ন্ত্রণে রয়েছে। 

তবে রপ্তানি আয় সামান্য কমেছে। এটি বাড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক ও সরকার থেকে নানা ধরনের নীতি সহায়তা দেওয়া হচ্ছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি