রকেট প্রতীক নিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নামে নতুন একটি রাজনৈতিক দল নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলটির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডলের হাতে নিবন্ধন সনদ তুলে দেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডল সংবাদ সম্মেলনে বলেন, "২০১৮ সালে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম, কিন্তু বিশেষ কারণে সে সময় নিবন্ধন পাওয়া যায়নি। তবে, আজ আমরা কাঙ্ক্ষিত নিবন্ধন সনদ পেয়েছি, যা আমাদের জন্য একটি বড় সাফল্য। আজ আমার স্বপ্ন পূর্ণ হয়েছে এবং ৫৪ বছর বয়সে রাজনীতির অঙ্গনে প্রবেশ করছি।" তিনি আরও জানান, বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায়ের প্রায় ৩ কোটি মানুষ এখন রাজনৈতিকভাবে সচেতন এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত তাদের সমর্থন রয়েছে। দলের প্রতীক রকেট।
২০১৭ সালে বিএমজেপি নামে দলটির আত্মপ্রকাশ ঘটে এবং একাদশ সংসদ নির্বাচনে দলটি নিবন্ধন পেতে আবেদন করলেও বাছাই পর্বে পাস করতে পারেনি। পরে, হাইকোর্টের নির্দেশে ১১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধন দেয়।
এ নির্বাচন কমিশনের (ইসি) বর্তমান কমিটির অধীনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির নিবন্ধন দেওয়ার পর, নিবন্ধিত দলের সংখ্যা ৫০-এ পৌঁছেছে। গত মার্চে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি নতুন দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছিল এবং ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি