২৪ নভেম্বর ২০২৬

রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলায় করছাড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ এএম
রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলায় করছাড়

বাংলাপ্রেস ডেস্ক:  রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। এসব ফলের আমদানি ব্যয় কমানো, সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে পরামর্শ করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এসআরও নম্বর ৪২০-আইন/২০২৬/কাস্টমস অনুযায়ী, নতুন এ সুবিধা অবিলম্বে কার্যকর হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, ২৩ নভেম্বর থেকে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত সব ধরনের তাজা ও শুকনো খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। প্যাকেটজাত ও খোলা—দুই ধরনের খেজুর আমদানির ক্ষেত্রেই চারটি এইচএস কোডের আওতায় এ সুবিধা পাওয়া যাবে।

অন্যদিকে, আগামী বছরের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য তাজা আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর ছাড় দেওয়া হয়েছে। এ সময়ে ফল দুটি আমদানিতে রেগুলেটরি ডিউটি (আরডি) ৫ শতাংশ এবং সম্পূরক শুল্ক (এসডি) ২০ শতাংশের অতিরিক্ত অংশ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি আমদানি পর্যায়ে আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আগাম কর (এটি) সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, রমজানের কয়েক মাস আগে শুল্ক-কর ছাড়ের ঘোষণা দেওয়ায় আমদানিকারকেরা আগেভাগে পণ্য সংগ্রহ ও ঋণপত্র (এলসি) খোলার প্রস্তুতি নিতে পারবেন।

এতে রমজানের আগে এসব ফলের আমদানি বাড়তে পারে।

তবে আমদানি পর্যায়ে শুল্ক-কর কমানোর সুফল খুচরা বাজারে কতটা পড়বে, তা নির্ভর করবে আরো কয়েকটি বিষয়ের ওপর। আন্তর্জাতিক বাজারে ফলের দাম, ডলারের বিনিময় হার, পরিবহন ব্যয় এবং আমদানি ও বিপণন পর্যায়ে ব্যবসায়ীদের মুনাফার ওপরও খুচরা মূল্য নির্ভর করে।

তাই শুল্ক-কর ছাড়ের সুফল সাধারণ ভোক্তাদের কাছে পৌঁছাতে আমদানি, সরবরাহ ও বাজারদর নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি