২০ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৮ এএম
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির শঙ্কায় ডলার ও মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফার হার বেড়ে গেছে। এর ফলে শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববাজারে স্বর্ণের বড় ধরনের দরপতন হয়েছে। মূল্যবান এই ধাতুটির দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।

এদিন বাংলাদেশ সময় বেলা ৫টা ১৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৮৫ দশমিক ৯২ ডলারে দাঁড়িয়েছে। আর ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৮৭ দশমিক ৯০ ডলারে নেমেছে।

এ বিষয়ে ক্রিটিক্যাল মেটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টনি সেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ফেডের কঠোর মুদ্রানীতির শঙ্কা থেকে স্বর্ণ নতুন করে চাপের মুখে পড়েছে। এর ফলে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে এবং সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যাচ্ছে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট শেয়ারবাজারে চলমান দরপতনের কারণেও বিনিয়োগকারীরা অন্য খাতের লোকসান পুষিয়ে নিতে বাধ্য হয়ে স্বর্ণ বিক্রি করে দিচ্ছেন।’
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪২ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৩০৯ দশমিক ৩৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ৯০৬ দশমিক ৬৭ ডলারে নেমেছে।

এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি