৩ এপ্রিল ২০২৬

রমজানে শান্তি ও স্বস্তি কামনা করলেন মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ পিএম
রমজানে শান্তি ও স্বস্তি কামনা করলেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাপ্রেস ডেস্ক:   পবিত্র রমজান উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বাণীতে এ তথ্য জানানো হয়।

বিএনপির মহাসচিব তার বাণীতে বলেন, পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা। পবিত্র এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এগারো মাস অপেক্ষা এ মাস অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। আল্লাহ বলেন, ‘রমজান মাস, এতে মানুষের এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরুপে কোরআন অবতীর্ণ হয়েছে।’

তাই এ মাসের বিশেষত্ব অনেক বেশি। পবিত্র রমজান মাস ইবাদতের বিশেষ মওসুম, কেননা এই মাসে মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। এ মাসের উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানে রোজা ও ইবাদতে আল্লাহর আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়।

সংযমের মধ্য দিয়ে হিংসা-প্রতিহিংসা, অপরের অমঙ্গল কামনা, অশ্লীলতা আর পঙ্কিলতার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক-এই হোক পবিত্র রমজান মাসে আমাদের প্রার্থনা। আমি মাহে রমজানে সকলের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।’ সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি