৩ এপ্রিল ২০২৬

রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার
বাংলাপ্রেস ডেস্ক: রংপুরে আত্মগোপনে থাকা পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার সালাফিয়া মাদরাসা সংলগ্ন আমিনুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার মিলনকে নিয়ে তার নিজ বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। এ বিষয়ে পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। প্রসঙ্গত, আব্দুল্লাহ আল মাহমুদ মিলন একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর পালিয়ে যান এবং এরপর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি