৪ এপ্রিল ২০২৬

রংপুরে পাথর বোঝাই ট্রাক থেকে বিপুল মাদকদ্রব্যসহ আটক ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রংপুরে পাথর বোঝাই ট্রাক থেকে বিপুল মাদকদ্রব্যসহ আটক ২

আব্দুল্লা‌হিল শাহীন, রংপুর থে‌কে: রংপুরে পাথর বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমান গাঁজা, মাদকদ্রব্যসহ ২ ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১৩ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আহসান হাবীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ী এলাকায় সুফিয়া ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় র‌্যাব। অভিযানে সাড়ে ৪৫ কেজি গাঁজা, ১৭৬ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির সাড়ে ৪ হাজার টাকা, ৩টি সীম কার্ড উদ্ধার করে। এ সময় একটি পাথর বোঝাই কার্গো ট্রাক আটকসহ মাদক ব্যবসায়ী লালমনিরহাট পাটগ্রাম গুড়াতিপাড়া এলাকার শহিদার রহমানের ছেলে ট্রাক চালক মোঃ শামীম ইসলাম (২২) ও নীলফামারী ডিমলা উপজেলার বাইশপুকুর গ্রামের মোঃ আমিনুর রহমানের ছেলে হেল্পার মোঃ মশিয়ার রহমানকে (২০) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে জানায়, তারা মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যতম সদস্য। আটকৃত ট্রাকটি লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর সীমান্ত থেকে পাথর বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে এবং রাস্তায় লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার ফেডাসন বাজার সংলগ্ন এলাকায় বিশেষ কায়দায় ট্রাকে বোঝাই করা পাথরের মধ্যে গাঁজা ও ফেন্সিডিল বোঝাই করে। তারা দেশের উত্তরাঞ্চলের সীমান্ত এলাকা থেকে সুকৌশলে বিভিন্ন পণ্য বোঝাই ট্রাকের মধ্যে মাদকের বড় চালান এনে বিভিন্ন জেলায় সরবরাহ করতো।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি