৪ এপ্রিল ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে করোনা হাসপাতালে আগুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে করোনা হাসপাতালে আগুন
বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২ জানুয়ারি) রাত ৭টার দিকে এই আগুন লাগে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) হাসপাতালটি পরিচালনা করে। খবর পেয়ে এপিবিএনের পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছেছে। ক্যাম্পের লোকজনকে নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে তারা। আর্মড পুলিশ ব্যাটালিয়নের-১৪ অধিনায়ক নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘উখিয়া বালুখালী ২০ ক্যাম্পে আইওএম পরিচালিত করোনা হাসপাতালে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।’ তবে তিনি জানান, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। কিন্তু কীভাবে তা লেগেছে এ নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি