রুহিয়ায় ২টি ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে কেএম সেন রুহিয়া পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং খমিজা খাতুন ১৪নং রাজাগাঁও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।
ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ফারুক আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভির সার্জন ডা,নুর নেওয়াজ,পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন,স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো:শামসুজ্জামান,সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংসু দত্ত টিটো ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ।
উল্লেখ্য,ঠাকুরগাঁও সদর উপজেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে কোন স্বাস্থ্য কেন্দ্র ছিল না।এ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে ১ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যায়ে কেএম সেন পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের নির্মান করা হয়।৩৫ শতক জমির উপর নির্মিত হয়েছে এই স্বাস্থ্য কেন্দ্রটি।
এছাড়াও ১৪ নং রাজাগাঁও ইউনিয়নে খমিজা খাতুন রাজাগাঁও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে উত্তর মন্ডলাদাম কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়।স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর এসব স্বাস্থ্যকেন্দ্র বাস্তবায়ন করে।প্রকল্পসমূহ বাস্তবায়নের ফলে রুহিয়া পশ্চিম ইউনিয়ন ও রাজাগাঁও ইউনিয়ন ছাড়াও আশেপাশের এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন