রুহিয়ায় গণটিকার কার্যক্রম উদ্বোধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ৩টি ইউনিয়নে কোভিড-১৯ গনটিকার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২নং আখানগর, ১৪নং রাজাগাঁও এবং ২১নং ঢোলারহাট ইউনিয়নে। ৬ শত জন করে মোট ১৮ শত জনকে টিকা প্রদান করা হয়েছে।
০৭ আগস্ট (শনিবার) সকালে ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল। এ সময় ট্যাগ অফিসার সুবাশ চন্দ্র রায়, ঢোলারহাট ইউনিয়নের সাস্থ্য সহকারী পরিদর্শক উপস্থিত ছিলেন।
অপরদিকে ২নং আখানগর ইউনিয়নের ভেলারহাট উচ্চ বিদ্যালয়ে কোভিড-১৯ টিকার উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান নুরুল হক, এবং ১৪নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে কোভিড-১৯ টিকার উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বৃত্তাকার নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রধান বাধা নিচু সেতু !
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের ‘নির্ভুল’ তালিকা করার উদ্যোগ নিয়েছে সরকার
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি