রুহিয়ায় পাকা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ
দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় একটি গুরুত্বপূর্ণ পাকা সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশায় পরিণত হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, ১নং রুহিয়া ইউনিয়নের উত্তরা বাজার থেকে স্বপ্না মার্কেট যাওয়ার পথে কুজিশহর-ঘনিমহেশপুর মৌজা এলাকার পাকা সড়কটির বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। রাস্তার দুই পাশে পুকুর থাকায় ভাঙন দেখা দিয়েছে। সড়কের দুই পাশ ভেঙে সরু হয়ে গেছে। এটি একটি অত্যন্ত জনবহুল ও ব্যস্ত সড়ক।
স্থানীয় বাসিন্দা মোখলেসুর রহমান, রেজিনা বেগম ও হামিদুল ইসলাম বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, অটো-ভ্যান যাতায়াত করে। রাস্তা ভাঙা থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বর্ষা মৌসুমে ঝুঁকি আরও বেড়ে যায়। দ্রুত সংস্কার প্রয়োজন।
এ ব্যাপারে ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, এই রাস্তাটি দিয়ে আমিও নিয়মিত যাতায়াত করি। বিশেষ করে মরহুম প্রিন্সিপাল আব্দুল মজিদের বাড়ির সামনের অংশটির অবস্থা সবচেয়ে খারাপ। রাস্তাটি এলজিইডির আওতাধীন। আমরা দ্রুত সংস্কারের জন্য এলজিইডি কর্তৃপক্ষের নিকট লিখিত চাহিদা প্রেরণ করব।
এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি