কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটায় কাজ করার সময় দেয়াল ও ইটের স্তূপ ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী এলাকার একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দক্ষিণ চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ উৎপল এবং ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দক্ষিণ চরপুমদী এলাকার সজলের ইটভাটায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ একটি দেয়াল ও দেয়ালের ওপর রাখা ইটের সারি ভেঙে চার শ্রমিকের ওপর পড়ে।
এ সময় স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে চার শ্রমিককে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই উৎপল ও গোলাপ মিয়ার মৃত্যু হয়। আহত অপর দুই শ্রমিককে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শার্শায় বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ে মাদক বিরোধী র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত
নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন
সঙ্গীত একাডেমি