৪ এপ্রিল ২০২৬

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১৪৬ কোটির অবৈধ সম্পদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১৪৬ কোটির অবৈধ সম্পদ
বাংলাপ্রেস ডেস্ক: ১৪৬ কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, দুদকের সমন্বিত কার্যালয় ঢাকা-১ এর উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এই মামলা দায়ের করেছেন। আক্তার হোসেন আরও জানান, প্রজাতন্ত্রের একজন সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া, মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬৬৫ কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেন তিনি। মামলায় আনিসুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রেখে এবং ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি