৩ এপ্রিল ২০২৬

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৪:২১ এএম
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

 

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এই দুই সাবেক উপদেষ্টার বিরুদ্ধে  ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পালটে দেওয়ার অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের দাবিতে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ মার্চ) সৈয়দা রেজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পর জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তাকে জিজ্ঞাসাবাদ করার দাবি তোলা হয়। একদিন পরই এ বিক্ষোভ কর্মসূচি দেওয়া হলো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি