সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা-১০ আসনের সাবেক এমপি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সেটি এখনও নিশ্চিত করা যায়নি।
বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নং সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।
শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। মূলত তিনি আওয়ামী লীগ পন্থী একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমই এর সাবেক সভাপতি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি