শাহজালাল বিমানবন্দরে ময়লার স্তূপে আগুন
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে একটি ময়লার স্তূপে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ।
এর আগে শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ৯টা ২৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের ৮ নম্বর গেট-সংলগ্ন একটি ময়লার স্তূপে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার মাত্র ৩ মিনিটের মাথায় অর্থাৎ রাত ৯টা ২৩ মিনিটে বিমানবন্দর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে বিমানবন্দর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করে।
সর্বশেষ খবর অনুযায়ী, আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আগুনে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমেও কোনো বিঘ্ন ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত: নাহিদ ইসলাম
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি