শাহজালালে বিমানবন্দরের না নেমে ৩ বিমান গেল কলকাতায়, তিনটি সিলেটে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ অনেকটাই ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পেয়ে ছয়টি ফ্লাইট অবতরণ করতে পারেনি বিমানবন্দরে। পরে ফ্লাইটগুলোর তিনটি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে, আর তিনটি সিলেট বিমানবন্দরে অবতরণ করে।
রোববার দিনগত মধ্যরাত আড়াইটা থেকে আজ সোমবার সকাল ৯ পর্যন্ত চলে এই অবস্থা। পরে সকাল ১০টার দিকে বিমান উঠানামা স্বাভাবিক হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। স্পষ্টভাবে রানওয়ে দেখতে না পারায় তিনটি ফ্লাইটকে কলকাতায় পাঠানো হয়েছে। আর তিনটিকে সিলেট ওসমানী বিমানবন্দরে পাঠানো হয়েছে।
এদিকে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে আজ সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি। তাদের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই, মাস্কাট, রোম, জেদ্দা ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের দুবাই, গাল্ফ এয়ারের বাহরাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, দোহা, শারজাহ, জেদ্দা, সিঙ্গাপুর, ড্রুক এয়ারের পারো থেকে আসাসহ আরও বেশ কয়েকটি রুটের ফ্লাইট।
এদিকে একসঙ্গে অনেক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের অপেক্ষায় থাকায় বিমানবন্দরের রানওয়েতে কিছুটা ট্রাফিকের সৃষ্টি হয়েছে।
জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। কুয়াশা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
‘ফ্যামিলি কার্ডে’ সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া যেতে পারে: বিশ্বব্যাংক
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি