৩ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ফ্লাইট থেকে উদ্ধার ৯ কেজি স্বর্ণের বার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম
শাহজালালে ফ্লাইট থেকে উদ্ধার ৯ কেজি স্বর্ণের বার

বাংলাপ্রেস ডেস্ক:  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি ফ্লাইট থেকে ৯ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মালিকহীন অবস্থায় স্বর্ণের বারের চালানটি জব্দ করা হয়।

কাস্টমস হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা জানতে পারেন, শাহজালাল বিমানবন্দরে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে (এফজেড-৫২৩) সোনা চোরাচালান হচ্ছে। তারা বিমানে তল্লাশি চালাতে গিয়ে সেটি যাত্রীবিহীন অবস্থায় পান। পরে তল্লাশি চালিয়ে ১৯-এ সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু পাওয়া যায়। এরপর কাস্টমস হলে নিয়ে সেগুলো খুলে ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম। এসব স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা। 

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি